ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ এক সপ্তাহের মধ্যে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী শুরুতে কত পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন মন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান মিরপুরে বহুতল ভবনে আগুন, আটকেপড়া চারজনকে উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে : প্রবাসী কল্যাণমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে স্বাভাবিকভাবে রেমিট্যান্স কিছু প্রভাব তো পড়বেই। তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে। এর সুফল আপনারা অচিরেই দেখতে পাবেন।

রবিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। কেউ ইনজুরি হলে স্বাস্থ্যসেবা দেওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে আনার বিষয়েও চিন্তা করতে হচ্ছে।

তিনি বলেন, এজন্য যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের নাগরিকদের নিরাপত্তায় তা করার চেষ্টা করছি। এ পর্যন্ত আমরা তিন বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।

প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ বাজার চালু প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সে সব বাজার চালু করার চেষ্টা চলছে। তবে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এই কাজ এখন একটু মন্থর। আশা করছি, আগামী মাস থেকে তা আরো গতি পাবে।

এর আগে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের ছিনতাই ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। এদের ব্যাপারে কেউ তদবির করলে তাদেরও আটক করার নির্দেশনা দেন আরিফুল হক চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে : প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬