ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই এলাকায় কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ দিন পার হতে না হতেই বৃহস্পতিবার (৫ মার্চ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের পর ধর্ষণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চার সন্তানের ওই জননী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামের একজন তার গতিরোধ করেন। এ সময় হৃদয় ভয়ভীতি দেখিয়ে তাকে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও তিনজন উপস্থিত ছিল। ঘটনাস্থলে নিয়ে আসার পর জোরপূর্বক ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানান। নির্যাতিতা শুক্রবার (৬ মার্চ) সকালে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে সন্ধ্যায় হৃদয় নামে এক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

আপডেট সময় ১০:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬