ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে ৯ দিনের মাথায় ছিনতাইয়ের কবলে আরেক নারী, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীতে এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হওয়ার ৯ দিন পর এবার আরেক নারী ছিনতাইয়ের কবলে পড়েছেন। বৃহস্পতিবার সকালে নগরীর সাগরদিঘির পার এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হন।

রাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শুক্রবার সকালেও ভিডিওটি বিভিন্ন জনের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে। ছিনতাইয়ের শিকার ওই নারী শিক্ষার্থী বলে জানা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী ওই শিক্ষার্থীর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একজনের হাতে লম্বা দা ছিল। সেই দা দিয়ে আঘাত ও ভয় দেখানোর চেষ্টা করে। টানাটানির একপর্যায়ে তারা মোবাইল ও ব্যাগ নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। তিনটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী অংশ নিলেও কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বিরকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বৃহস্পতিবারের ছিনতাই প্রসঙ্গে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, ভিডিওটি দেখার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের যখন ডিউটি বদল হয় ঠিক সে সময় ঘটনাটি ঘটেছে। ছিনতাইয়ের শিকার নারী শিক্ষক বা শিক্ষার্থী হতে পারেন। ঘটনার পর তিনি স্থানীয়দের জানিয়েছেন, তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। পুলিশ জড়িতদের যেকোনো মুহূর্তে ধরে ফেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে ৯ দিনের মাথায় ছিনতাইয়ের কবলে আরেক নারী, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬