ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুরে নিজ বাসায় স্ত্রীকে হত্যার পর বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ওই বাসা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করেছে। এ সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা ঘাতক স্বামীকে মারধর করে।

জানা যায়, প্রায় ১৭ বছর আগে জামালপুর শহরের দড়িপাড়ার মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে হোসাইন মো. তাইফুরের(৪০) সাথে একই শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার(৩৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ের জন্ম হয়। কিন্তু তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। তাইফুর বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুর আসে।

রাত ১ টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে নিহতের ভাই ও স্থানীয়রা গেট তালাবদ্ধ থাকায় জানালার গ্লাস ভেঙে বিছানার উপর তানিয়ার হাত পোড়া অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসার গেট ও ঘরের তালা ভেঙে তাহমিনা আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ওই বাসার দ্বিতীয় তলা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করে। ঘাতক স্বামী তাইফুরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ সময় পুলিশ তাইফুরকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি এটা পারিবারিক কলহ, তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেফতার

আপডেট সময় ১০:০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬