ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই : র‍্যাব ডিজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ ১৫ ইউনিটের চেষ্টায় কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত নারী খুন, তিনজনের মৃত্যুদণ্ড সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে :হাসনাত আব্দুল্লাহ

মজা কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

নান্দাইলে দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করেছেন শিশুটির চাচা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আনজু মিয়া রাজগাতী ইউপির ছয়আনিপাড়া গ্রামের বাসিন্দা। শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন, মা অন্য একজনকে বিয়ে করে অন্যত্র সংসার করছেন।

শিশুটি গ্রামে তার চাচার বাড়িতে থাকে। গত ১ মার্চ দুপুরে শিশুটি চাচার বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। তখন অভিযুক্ত আনজু মিয়া তাকে দোকান থেকে মজা (খাবার) কিনে দেওয়ার কথা বলে চন্দন বাবুর বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় আনজু মিয়া।

পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই

মজা কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ০৪:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬