ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।

গ্রেফতাররা হলেন— পাংশার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মোগবুল মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৯) ও একই ইউনিয়নের আরশেদ মন্ডলের ছেলে জামাল মন্ডল (২২)।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গত শনিবার পাংশা থানায় ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত দুই আসামিকে ৩ মার্চ দিবাগত রাতে পাংশা থানার (তদন্ত) কর্মকর্তা মো. আব্দুল গণির নেতৃত্বে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আকাশের নামে ৬টি মামলা ও জামালের নামে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ওই তরুণীর ৭ মাস আগে টিকটকের মাধ্যমে সজলের সঙ্গে পরিচয় হয় ।পরে সজলের কথা ও ঠিকানা অনুযায়ী ওই তরুণী গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইলে থেকে রাজবাড়ীর পাংশার বহলাডাঙ্গা গ্রামে আসেন। সেখানে ওই তরুণী সজলকে না পেয়ে আকাশ ও জামাল মন্ডল নামের দুইজন যুবককে দেখতে পান। পরে তারা দুজন মিলে সজলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

রাজবাড়ীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ০৬:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬