ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ নিজ কক্ষে ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাত, আত্মহননের চেষ্টা কর্মচারীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে: ইশরাক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক মডেল গড়ে তোলা হবে

ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রী দেখলেন তালাবদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

কাউকে অবহিত না করে আকস্মিক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ভূমি অফিস পরিদর্শনে এসেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি দেখতে পান যথাসময়েও অফিস তালাবদ্ধ।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা পাঁচ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ভূমি অফিস পরিদর্শন করেন। তখন কোনো কর্মকর্তা কর্মচারী কেউ আসেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। এ সময় তিনি দেখতে পান যে কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী এসে পৌঁছাননি, অফিস তালাবদ্ধ রয়েছে। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তখনো কর্মকর্তারা উপস্থিত হননি।

এ ধরনের ঘটনাকে অত্যন্ত ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিহিত করেছেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং এ সরকার সরাসরি জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রী দেখলেন তালাবদ্ধ

আপডেট সময় ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬