ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অদ্ভুত আকৃতির আলু

আকাশ জাতীয় ডেস্ক: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক অদ্ভুত আকৃতির মেটে আলু। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো।

ঘটনায় জানা যায়, রোববার (১ মার্চ) বিকালে উপজেলার কালিয়ারছড়া গ্রামের কৃষক সাদ্দাম মিয়া নিজ বাড়ির উঠানে মাটি কাটার সময় হঠাৎ কোদালে বড় কিছুর আঘাত পান। পরে দুই হাত দিয়ে টেনে তুলতেই উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের অদ্ভুত আকৃতির মেটে আলু। আলুটির আকার এতটাই বিশাল এবং গঠন এতটাই ব্যতিক্রমী যে, প্রথম দেখাতেই তিনি হতবাক হয়ে যান। আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুল ও পায়ের মতো।

পরে তিনি বিষয়টি পরিবার ও প্রতিবেশীকে জানান। মুহূর্তেই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

সোমরার (২ মার্চ) বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে কৃষক সাদ্দাম মিয়া বলেন, এই ব্যতিক্রমী আলু পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত এবং কিছুটা বিস্মিতও। আমি কোনোদিন কল্পনাও করিনি, আমাদের উঠানের মাটিতে এমন কিছু থাকতে পারে। আলুটির আকৃতি দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই এসে দেখার পর বুঝলাম এটি সত্যিই এক ধরনের প্রকৃতির বিস্ময়।

স্থানীয়রা জানান, আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুলের মতো, আবার কিছু অংশ পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই অস্বাভাবিক গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল সৃষ্টি বলে মনে করছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম কবীর বলেন, মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘসময়ের বৃদ্ধির কারণে মেটে আলুর অস্বাভাবিক বৃদ্ধি ও আকৃতিগত পরিবর্তন হতে পারে। কারণ এই জাতের আলুর নির্দিষ্ট আকার থাকে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অদ্ভুত আকৃতির আলু

আপডেট সময় ১০:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬