ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাহেন্দ্র-পিকআপ সংঘর্ষে ২ ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় তিন চাকার মাহেন্দ্র ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও ৯ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ম্যানেজার আব্দুল মালেক (৪০ ) এবং ওই শাখার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুবায়ের আলম (৩০)।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে হাটগোপালপুর থেকে মাহেন্দ্রযোগে ১০ জন যাত্রী ঝিনাইদহে আসছিলেন। পথে পাঁচমাইল নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র চালক ও যাত্রীরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে।

ওসি আরও জানান, হাসপাতালে নিয়ে আসার পর জুবায়ের আলমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। ম্যানেজার আব্দুল মালেককে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। পুলিশ পিকআপভ্যানটি জব্দ করেছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাহেন্দ্র-পিকআপ সংঘর্ষে ২ ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ৯

আপডেট সময় ০৭:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭