ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

নেত্রকোনা শহরে একটি দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ব্যবসায়ী রাজু সাহা (৪৫) মারা গেছেন।

রোববার বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজু সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গে থাকা বড় ভাই বাপ্পি সাহা।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের আখড়ার মোড় এলাকায় রাজু সাহার মালিকানাধীন হেনা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও নামের দোকানটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাজু সাহা নিজ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে প্রয়োজনীয় কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। স্থানীয় ব্যক্তিরা দোকানে ঢুকে দগ্ধ রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। রোববার বিকাল সোয়া ৩টার দিকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, ব্যবসায়ীর মৃত্যুর খবরটি এখনো শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৮:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬