ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি এজেন্সির লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারবিহীন সরকার অবৈধ ক্ষমতার শেষপ্রান্তে এসে এখন দিশেহারা।চারদিকে বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। তাই এখন দ্বিগবিদিক জ্ঞানশূন্য হয়ে শেখ হাসিনার সরকার আরও বেশি উন্মত্ত হয়ে উঠেছে।

এছাড়া সরকারের সমর্থকরা বিভিন্ন জেলায় বিএনপি’র দলীয় কার্যালয়, এমনকি নেতাকর্মীদের বাড়িঘর ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। বিনা কারণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতির ওপর যা করা হচ্ছে, তা সরকার প্রধানের ব্যক্তিগত আক্রোশ। রায়ের কিছু পর্যবেক্ষণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাওয়াতে প্রধান বিচারপতির ওপর চলছে এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রবল ঝাপটা। এছাড়া সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও আজ অনিরাপদ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর ক্ষমতাসীনরা প্রধান বিচারপতিকে অসুস্থ, গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেছে। তারা প্রধান বিচারপতিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত: রিজভী

আপডেট সময় ০৭:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭