ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

তালহার হত্যাকারীরা দ্রুত সময়ে মধ্য গ্রেফতার হবে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু তালহার হত্যাকারীদের দ্রুত সময়ে মধ্য গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অপরাধীরাও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার হবে। শুধু গ্রেফতারই না, বিচারও নিশ্চিত করা হবে। আমি সরকারের পক্ষ থেকে তালহার পরিবারকে এ ব্যাপারে অস্বস্ত করছি।

মোহাম্মদ নাসিম বুধবার রাজধানীর ওয়ারীর কে. এম. দাস লেন সড়কে নিহত তালহার বাসায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। গত রোববার সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী আবু তালহা (২১) টিকাটুলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান।

তালহা হত্যার বিচার দ্রুত আইনে করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রয়োজনে দ্রুত বিচার আইনে নিয়ে এই হত্যাকান্ডের বিচার করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায় এই জন্যই দ্রুত বিচার করতে হবে। এ সময়ে তিনি অপরাধের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

এ সময়ে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তালহার হত্যাকারীরা দ্রুত সময়ে মধ্য গ্রেফতার হবে: নাসিম

আপডেট সময় ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭