ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ফ্যামিলি কার্ড’ পর্যায়ক্রমে সর্বজনীন করা হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

আকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এটি সর্বজনীন করা হবে।

শনিবার বেলা ১১টার দিকে নাটোর সার্কিট হাউসে জেলার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সুচিন্তিত ও দক্ষতার সঙ্গে কাজ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক মতাবলম্বীর প্রভাব থাকবে না। সুবিধাভোগীরা জি-টু-পি (সরকার থেকে জনগণের কাছে) পদ্ধতিতে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সুবিধা পাবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও নিয়োজিত ফারজানা শারমীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ফ্যামিলি কার্ড’ পর্যায়ক্রমে সর্বজনীন করা হবে: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

আপডেট সময় ০৭:২৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬