ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে ব্যবস্থা: ভূমিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ভূমিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় ১৬টি প্রতিষ্ঠান সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নিয়ে তিনি রাজশাহীর সন্তান হিসেবে নগরী ও দেশের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে রাজশাহী মহানগরীকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মিজানুর রহমান মিনু বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। জনগণ ও বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও চালু করা হয়েছিল। পুনরায় গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল করার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, রাজশাহীতে সিল্ক একটি সম্ভাবনাময় শিল্প। এ শিল্পের প্রসারে উদ্যোগ নেয়া হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজশাহীতে একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যেমন সারা দেশের উন্নয়ন করা হবে, তেমনি এর আলোকে রাজশাহীরও উন্নয়ন করা হবে। প্রতি সপ্তাহে রাজশাহীতে এসে জনগণের সঙ্গে মতবিনিময় করার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে যুবসমাজকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রযুক্তি ও আইটি খাতকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জীবিত মাকে মৃত দেখিয়ে স্ত্রীর নামে করা হলো সম্পত্তির দলিল!

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাধা দিলে ব্যবস্থা: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬