ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝালকাঠির নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আহসান রাকিবুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতা। তিনি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়ে গত তিন মাস ধরে জেলা কারাগারে বন্দি আছেন আহসান রাকিবুল।

গত বৃহস্পতিবার দুপুরে আহসান রাকিবুলের বাবার মৃত্যু হয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জানা গেছে, বাবার জানাজায় অংশ নিতে আহসান রাকিবুলের পরিবারের পক্ষ থেকে ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করা হয়। আবেদনটি বিবেচনা করে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের অনুমতিতে কয়েক ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর জেলা পুলিশের কঠোর পাহারায় তাঁকে নিজ গ্রামে নেওয়া হয়। জানাজা শেষে নির্ধারিত সময়ে পুনরায় তাঁকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আহসান রাকিবুলকে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

আপডেট সময় ১০:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬