ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : জনপ্রশাসন উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটি আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা। তিনি এখন কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি জনগণ ও দেশের সরকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গত দেড় দশকের বেশি সময় আমরা অন্ধকার সময়কাল অতিক্রম করেছি। বিশেষ করে যারা গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। চারদিকে ছিল ভয়ভীতি। সেই ফ্যাসিস্ট রেজিমে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে জনপ্রশাসন, পুলিশসহ অন্যান্য সরকারি অফিসে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেই ইতিহাস আপনাদের সবার জানা আছে। প্রতিটি স্তরে রাজনীতি হয়েছে। প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এক স্তরকে সরিয়ে দিলে পরের স্তরেও তারই দল। অন্তর্বর্তীকালীন সরকার সেই জঞ্জাল সরাতে পারেনি, এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিমালা অনুযায়ী আমরা একটি দক্ষ, নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন দেশের জনগণকে উপহার দেব।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমবারের মতো লক্ষ্মীপুরে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : জনপ্রশাসন উপদেষ্টা

আপডেট সময় ০২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬