ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের নামে’ নির্বাচন ঠেকানোর আশঙ্কা থেকেই আমাদের এই অবস্থান নিতে হয়েছে: সালাহউদ্দিন ‘ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখানোর কারণেই মুক্তিযুদ্ধ’: শফিকুর রহমান এই সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ : মির্জা ফখরুল বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান সব রকমের উগ্রতা শক্ত হাতে মোকাবিলা করতে হবে: ফেসবুক পোস্টে ড. শামারুহ জনগণের দেখভাল করাই আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব: সংসদে প্রধানমন্ত্রী গুলি করে হত্যায় দুই ডাকাতের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন ‘জুলাই চেতনা’কে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না:সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব

ক্রীড়াঙ্গনের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

আকাশ স্পোর্টস ডেস্ক : 

দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন সাধনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। দেশের সব ফেডারেশন সমানভাবে আর্থিক সচ্ছল নয়। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা প্রতিটি খেলার সঙ্গে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশীদার হোন।

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিটি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী শুরু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। ক্রীড়া ব্যক্তিত্ব প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে যুবক

ক্রীড়াঙ্গনের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৪:১০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬