ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

নতুন বিতর্কে জড়ালেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেজর লিগ সকারে বিতর্কেই জড়িয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে হারের পর তাকে তেড়ে ঢুকতে দেখা যায় রেফারিদের রুমে। তা সমালোচনার জন্ম দেয়। তবে সেই ঘটনায় তদন্ত হলেও নিয়ম ভাঙেননি বলে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ।

ভিডিওটি প্রকাশ করে সিনতেসিস দেপোর্তেস। সেখানে দেখা যায়, ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ মেসিকে একটি রুমে ঢুকতে বাধা দিচ্ছেন। মেসি সুয়ারেজের হাত ছাড়িয়ে এগিয়ে যান। আট সেকেন্ড পর আবার দেখা যায় তিনি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাঁটছেন।

এমএলএসের এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে জানান, ভিডিওতে যে দরজা দেখা গেছে সেটি রেফারিদের রুম নয়। মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি।

২০২৩ সালে প্লে-অফ ম্যাচের পর রেফারিদের রুমে ঢোকার অভিযোগে ম্যাট মিয়াজগা-কে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। তবে মেসির ক্ষেত্রে এমন কিছু হয়নি।

রেফারিকে ঘিরে এর আগে কখনও শাস্তি পাননি মেসি। তবে গত গ্রীষ্মে এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। গত মৌসুমে প্রতিপক্ষের মুখ ও মাথায় হাত দেওয়ার নিয়ম ভাঙার কারণে তাকে জরিমানাও করা হয়েছিল।

এদিকে মৌসুমের প্রথম ম্যাচে ইন্টার মিয়ামি ৩-০ গোলে হেরেছে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে। আগামী রোববার তারা ঘরের মাঠে খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

নতুন বিতর্কে জড়ালেন মেসি

আপডেট সময় ১২:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬