ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

৪৮ বছর পর মিলল এমন দুর্ধর্ষ আর্সেনালের দেখা

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় জয় পেল আর্সেনাল। রোববার টটেনহ্যামকে ৪-১ গোলে হারায় তারা। এই জয়ে আবারও পাঁচ পয়েন্টে এগিয়ে গেল দলটি।

টানা দুই ড্রয়ের পর চাপ বেড়েছিল। তবে এদিন দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ১৯৭৮ সালে টটেনহ্যামের মাঠে সবশেষ এত বড় জয় পেয়েছিল গুনাররা। ৪৮ বছর পর মিকেল আর্তেতার দল আবারও সেই কীর্তিটা গড়ল আর্সেনাল।

ম্যাচের নায়ক ছিলেন এজে। এই মিডফিল্ডার করেন দুই গোল। ইয়োকেরেশও করেন জোড়া গোল। টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল।

২৭ বছর বয়সী এজে আগেও টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। নভেম্বরেও তিনি ৪-১ জয়ে তিন গোল করেন। এবারও শুরু একাদশে সুযোগ পেয়ে কোচ মিকেল আর্তেতার আস্থা রাখেন। ১৮ ম্যাচ গোলশূন্য থাকার পর আবার গোলের দেখা পেলেন তিনি।

৩২ মিনিটে পাপে সার বল হারান। বুকায়ো সাকা ক্রস দেন। এজে দারুণ ভলিতে গোল করেন। দুই মিনিট পরই ভুল করেন ডেকলান রাইস। সুযোগ নেন রানদাল কোলো মুয়ানি। গোল করে সমতা ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় আর্সেনাল। জুরিয়েন টিম্বার বল বাড়ান ইয়োকেরেশকে। টটেনহ্যামের রক্ষণ তখন অসতর্ক ছিল। সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন তিনি।

৬১ মিনিটে তৃতীয় গোল করেন এজে। মিকি ফান ডে ফেন সাকাকে থামালেও জোয়াও পালিনিয়া বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সুযোগ বুঝে গোল করেন এজে।

যোগ করা সময়ে শেষ গোল করেন ইয়োকেরেশ। আর্চি গ্রেকে ঠেলে বল জালে পাঠান তিনি। তখন অনেক টটেনহ্যাম সমর্থক মাঠ ছাড়তে শুরু করেন।

এই জয়ে ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তারা পাঁচ পয়েন্ট এগিয়ে। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

৪৮ বছর পর মিলল এমন দুর্ধর্ষ আর্সেনালের দেখা

আপডেট সময় ১০:০০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬