ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষককে ঘরে আটকে মাথায় ১০ কোপ, শিক্ষার্থীর মা গ্রেফতার আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার

ফরিদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৪০

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারী নিহত এবং আহত হয়েছেন ৪০জন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। উপজেলার গোবিন্দপুর এলাকায় মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম (৬০) গোবিন্দপুর গ্রামের মান্নান মাতুব্বরের স্ত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য শের আলী খানের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার খাঁর বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণে শের আলীর এক সমর্থক যুবলীগ নেতা কানাই মাতুব্বর কয়েক মাস ধরে এলাকা ছাড়া। কানাই সোমবার রাতে এলাকায় আসলে তাকে ধাওয়া দেয় দেলোয়ারের লোকজন। এ সময় কানাইয়ের বসতবাড়ি ভাংচুর করে তারা।

এরই জের ধরে মঙ্গলবার সকালে গোবিন্দপুর এলাকায় দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।এতে দেলোয়ারের সমর্থক মান্নানের স্ত্রী জহুরা নিহত হন। সংঘর্ষের সময় অন্তত ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থাস্ব্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি (তদন্ত) মো. ফায়েকুজ্জামান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৪০

আপডেট সময় ০২:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭