ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৬০ বছরেও কেউ করতে পারেনি, সে বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক :  

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে আবারও ম্যাচের নায়ক হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল হাজেমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে তিনি করেন জোড়া গোল। দলের জয়ে তার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।

এই দুই গোলের মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন এই পর্তুগিজ তারকা। এমন এক ইতিহাস যা ফুটবলের ১৬০ বছরের ইতিহাসে আর কেউ গড়তে পারেননি। ৩০ বছর বয়স পার করার পর তিনি করেছেন ৫০১ গোল। ফুটবল ইতিহাসে এর আগে কেউ এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৬৫। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে তার দরকার আর ৩৫ গোল।

গৌরবময় ক্যারিয়ারে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি এবং আল নাসরের হয়ে। প্রতিটি ক্লাবেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। বিশ্ব ফুটবলে তিনি এখন এক আইকন।

এরই মধ্যে শোনা যাচ্ছে, সৌদি আরবে পুরোপুরি সুখে নেই রোনালদো। গ্রীষ্মে তিনি ইউরোপে ফেরার কথা ভাবছেন। শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবন হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।

তবে এখন তার পুরো মনোযোগ আল নাসরের হয়ে সৌদি লিগ জেতা। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬০ বছরেও কেউ করতে পারেনি, সে বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

আপডেট সময় ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬