ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স ও পর্তুগাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে লিসবনে সুইসদের ২-০ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

বিরতির খানিক আগে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সিলভা। এসি মিলানের ফরোয়ার্ড বের্নাদো সিলভার পাস প্রথমে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও ঠাণ্ডা মাথায় দ্বিতীয় প্রচেষ্টায় বাছাইপর্বে নিজের নবম গোলটি করেন।

গত বছর সেপ্টেম্বরে এই সুইজারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরেই বাছাইপর্ব শুরু করেছিল পর্তুগাল। টানা পঞ্চম ও মোট সপ্তমবারের মতো বিশ্বকাপে উঠলো পর্তুগিজরা।

‘এ’ গ্রুপে ফ্রান্স ঘরের মাঠে ২-১ গোলে বেলারুশকে হারিয়ে বিশ্বকাপে উঠেছে। ২৭তম মিনিটে অঁতোয়ান গ্রিজমান দলকে এগিয়ে দেওয়ার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করের অলিভিয়ে জিরুদ। বিরতির ঠিক আগে একটি গোল শোধ করে অতিথিরা।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্সআপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট।

সরাসরি: জার্মানি, ইংল্যান্ড, সার্বিয়া, পোল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আইসল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স।

প্লে-অফ: ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, রিপাবলিক অব আয়ারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড ও গ্রিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স ও পর্তুগাল

আপডেট সময় ০২:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭