ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের শিশু গৃহকর্মীকে নির্যাতনের কথা স্বীকার করলেন বিমানের সাবেক এমডির স্ত্রী বীথি ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না’ সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা তরুণদের শক্তি কাজে লাগাতে না পারলে স্বপ্ন অপূর্ণ থাকবে : নজরুল ইসলাম খান

কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করছেন তিনি। সেখানে গিয়ে পুরোনো কর্মীদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘১৯ বছরে আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এটা একটা স্মরণীয় ঘটনা।’

এ কার্যালয়ে প্রথম অফিস করছেন জানিয়ে তিনি বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এই সময়ে প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে তাকে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে দৌঁড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। করমর্দন করেন এবং প্রধানমন্ত্রী তার পরিবারের খোঁজ-খবর নেন। এই সময়ে আরও কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।’

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এ কার্যালয়েই অফিস করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘খালেদা জিয়ার সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারী যারা ১৯ বছর আগে নবীন ছিলেন এখন তাদের চুলে পাক ধরেছে, কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদের ডেকে কথা বলেছেন।’

তিনি আরো বলেন, ওই সব কর্মচারীরা যেমন আবেগ আপ্লুত হয়েছেন, তেমনি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানভুবতা এবং ব্যবহারে।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘রেড ব্লকে’ প্রবেশ করেন, যেখানে প্রধানমন্ত্রীর চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজঁগাও কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬