ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।

শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আসে, তখন আপনাদের হার্ডলাইনে যেতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে প্রধানমন্ত্রীও হার্ডলাইনে আছেন। আপনাদের দলমত দেখার দরকার নেই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে; তা দেখার প্রয়োজন নেই। কেউ যদি দোষী হয়, তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমি শক্তভাবে আপনাদের বলছি, আপনারা দলমত দেখবেন না। আপনারা যদি দুর্নীতি নির্মূল করতে চান, আইনশৃঙ্খলার অবস্থা ভালো করতে চান, তাহলে আপনাদের নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে সমান চোখে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে এবং সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আপনারা নিরপেক্ষভাবে যে দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে, বাংলাদেশে আমরা তার আর পুনরাবৃত্তি দেখতে চাই না।

Tag :
আপলোডকারীর তথ্য

এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে অস্ট্রেলিয়া

দোষী হলে দলমত না দেখে ব্যবস্থা নিন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬