ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের হিজলায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে লাথি দিয়ে প্রতিবেশী যুবক হত্যা করেছে। শুক্রবার লাশ উদ্ধারের পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। হিজলা উপজেলার চরবিশোর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আরিফ রাঢ়ী (১২) উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।

তার বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না জানান, বৃহস্পতিবার এশার নামাজের পূর্বে পাশের মোশারফের ঘরে যায় আরিফ। মোশারফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য উঠতে বলেন। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। রাগে মোশারফ আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে তার লাশ বাড়ির পাশে খালে ফেলে দেয়। সকাল আটটার দিকে আরিফের লাশ খালের পাড়ে দেখতে পায় স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত থাকার সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে।

এএসপি বান্না বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। মামলায় তাকে আসামি করা হলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ সকাল ৮টার দিকে খালের পাড়ে দেখতে পাওয়া গেলেও হিজলা থানার ওসি আদিল হোসেন দুপুর পর্যন্ত একজন পুলিশও পাঠাননি। হত্যাকারীকে স্থানীয়রা আটক করে। পুলিশ যেতে দেরি করায় দীর্ঘক্ষণ তাকে বেঁধে রাখা হয়। এ সময় তাকে স্থানীয় বিক্ষুব্ধরা মারধর করে।

এ বিষয়ে জানতে ওসি আদিল হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পুলিশ সুপার ফারজানা ইসলাম বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬