ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর নিজ বাড়িতে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, চিকিৎসাসেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।

তিনি বলেন, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ করার চিন্তা আছে। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয়, আমরা কাজ করব এবং নরসিংদীতে ২টি আইসিও ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপূষণ করেছি।

সকালে সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ বাড়িতে পৌঁছলে প্রশাসন ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এ সময় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নরসিংদীর উপ-পরিচালক শেখ শহীদুজ্জামানের নেতৃত্বে বিভাগের কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিতি ছিলেন মনোহরদী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব

আপডেট সময় ০৪:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬