ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কীভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়।

মন্ত্রী হওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জে আসার পর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য অগ্রাধিকার রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেওয়া। এটি যদিও ডিফিকাল্ট কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। তবে এটি টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মামা-ভাগনে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। তার ছেলে তারেক রহমানের মন্ত্রিসভায় আমরা মামা-ভাগনে স্থান পেয়েছি। আমি আশা করছি সিরাজগঞ্জের জন্য ভালো কিছু করব।

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬