আকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে স্থানীয়রা। এ সময় গণধোলাইয়ে তারা দুজনই নিহত হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, খোর্দ্দমুজাহিদপুরে একদল ডাকাত রাস্তায় এসে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশপাশের লোক টের পেয়ে তাদের দুজনকে আটক করে। এ সময় গণধোলাইয়ে দুই ডাকাত নিহত হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 


















