ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, নরওয়েতে বিধ্বস্ত ইন্টার মিলান

আকাশ স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার শেষ হল প্লে-অফের প্রথম লেগ। এই লড়াইয়ে সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে নরওয়েতে। গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল বোডো/গ্লিমট। অন্যদিকে, অ্যান্টনি গর্ডনের চার গোলে কারাবাগ এফকেকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে নিউক্যাসল ইউনাইটেড। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদকে রুখে দিয়েছে ক্লাব ব্রুজ এবং দারুণ জয় পেয়েছে বেয়ার লেভারকুসেন।

নরওয়ের হিমশীতল আবহাওয়া যেন জমিয়ে দিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২০ মিনিটেই সন্ড্রে ব্রুনস্টাড ফেটের গোলে পিছিয়ে পড়ে তারা। ৩৯ মিনিটে পিও এসপোসিতোর গোলে ইন্টার সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে। ৬১ মিনিটে জেনস হাউজ বোডো/গ্লিমটকে পুনরায় লিড এনে দেন। এর মাত্র তিন মিনিট পর ক্যাসপার ওয়ার্স্ট হোগের গোলে ৩-১ ব্যবধানের দুর্দান্ত এক জয় নিশ্চিত করে নরওয়ের ক্লাবটি।

আজারবাইজানের ক্লাব কারাবাগের মাঠে রীতিমতো গোল উৎসব করেছে নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির এই বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অ্যান্টনি গর্ডন, একাই করেছেন চার গোল। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলেন তিনি। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াও। এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে এবং ৩৩ মিনিটে ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গর্ডন। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে কারাবাগের এলভিন কাফারকুলিয়েভ একটি গোল শোধ করলেও ৭২ মিনিটে জ্যাকব মারফির গোলে ৬-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

ক্লাব ব্রুজের মাঠে জয়ের খুব কাছে গিয়েও ড্র নিয়ে ফিরতে হয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। অষ্টম মিনিটে জুলিয়ান আলভারেজের পেনাল্টি এবং প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যাডেমোলা লুকম্যানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ব্রুজ। ৫১ মিনিটে রাফেল ওনিডিকা এবং ৬০ মিনিটে নিকোলো ট্রেসোল্ডির গোলে সমতায় ফেরে তারা। ৭৯ মিনিটে ব্রুজের জোয়েল অর্ডোনেজ আত্মঘাতী গোল করে বসলে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে ক্রিস্টোস জোলিস গোল করে ব্রুজকে ৩-৩ সমতায় ফেরান।

গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে প্রথমার্ধে জালের দেখা পায়নি বায়ার লেভারকুসেন। তবে বিরতির পর জ্বলে ওঠেন প্যাট্রিক শিক। ৬০ ও ৬৩ মিনিটে তার করা জোড়া গোলেই ২-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।

আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লে-অফের দ্বিতীয় লেগ। দুই লেগ মিলিয়ে জয়ী দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেবে, যেখানে লিগ পর্ব থেকে সরাসরি উঠে আসা শীর্ষ আট দল তাদের জন্য অপেক্ষা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, নরওয়েতে বিধ্বস্ত ইন্টার মিলান

আপডেট সময় ১১:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬