ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়পুরে অস্ত্র ঠেকিয়ে যুবকের দেড় লাখ টাকা ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ঠেকিয়ে ও ছুরিকাঘাত করে রকেট এজেন্টের সেলসম্যান এক যুবকের (৩০) কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুরে আসার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।

আহত ইসমত আউয়াল পাবেল রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান এবং দক্ষিণ কেরোয়া এলাকার সালামত উল্ল্যা মুন্সি বাড়ির ফিরোজ আলমের ছেলে।

আহত ইসমত আউয়াল জানান, তিনি হায়দরগঞ্জ বাজার থেকে রায়পুরে আসছিলেন। এ সময় তাকে পথিমধ্যে দুইটি মোটরসাইকেলযোগে ৪ জনের ছিনতাইকারী পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ছুরি দিয়ে ডান হাতে আঘাত করে তার কাছে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা আউয়ালকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, সংবাদ পাওয়ার পর ওই এলাকার টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অস্ত্র ঠেকিয়ে যুবকের দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ১০:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬