ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা হয়েছে। এতে ১১ জন নিরাপত্তাকর্মীসহ ১২ জন নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বাজাউর জেলায় একটি সেনা-পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়িবোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ফিৎনা আল খারিজি। বিস্ফোরকবাহী লাদেন গাড়িটি নিরপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে ১১ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’

নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়িবোমা বিস্ফোরণের জেলে সেই চৌকির আশপাশের ঘরবাড়িগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে ১১ নিরপত্তাকর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন।

আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর পালানোর সময় সেনা-পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে ‘ফিৎনা আল খারিজি’-এর ১২ জন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে।

পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিৎনা আল খারিজি বলে সম্বোধন করে। এই গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬