ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীতে বাউফল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় শাকিল মৃধা (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৩টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার হয়।

নিহত শাকিল মৃধা বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আব্দুস সোবাহান মৃধার ছেলে। শাকিল ঢাকা-বাউফল-দশমিনা সড়ক লাইনের পরিবহনের আদাবাড়িয়া কাউন্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ঘর থেকে বরে হয়ে শাকিল রাতে আর ঘরে ফেরেননি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ভবন এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে। তার পরনে শীতের পোশাক ছিল। পরে শাকিলের স্বজনরা এসে পরিচয় নিশ্চিত করেন।

শাকিলের বড় ভাই অ্যাডভোকেট লিটন মৃধা সাংবাদিকদের জানান, শাকিলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬