ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

বয়কট শেষে মাঠে ফিরে রোনালদোর গোল

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ টানাপোড়েন আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আল নাসরের হয়ে মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের দুটি ম্যাচে খেলেননি তিনি। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে অসন্তুষ্ট হয়ে আল ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ বয়কট করেন তিনি। শনিবার আল ফাতেহর বিপক্ষে মাঠে নামলেন এবং শুরুতেই করলেন গোল।

সম্প্রতি দলবদলের বাজারে তার দল প্রত্যাশা অনুযায়ী বড় বিনিয়োগ করতে না পারায় রোনালদো ক্ষুব্ধ ছিলেন। বিশেষ করে, প্রতিদ্বন্দ্বী দল আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমার মতো তারকাকে দলে টানলে নিজের ক্লাবের পিছিয়ে থাকা তিনি মেনে নিতে পারেননি।

অবশেষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবং জোয়াও ফেলিক্স, সাদিও মানে ও কিংসলে কোম্যানের সঙ্গে শুরুর একাদশে জায়গা পান। অধিনায়ক হিসেবে মাঠে নেমে ২-০ ব্যবধানের জয়ে ১৮ মিনিটে গোল করেন তিনি। এই জয়ে আল নাসর সৌদি প্রো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এক পয়েন্ট পেছনে তারা।

চলতি লিগ মৌসুমে ১৮তম গোল করলেন রোনালদো। গোল্ডেন বুটের দৌড়ে আল কাদসিয়াহর জুলিয়ান কুইনোন্সের পাশে বসলেন তিনি। আল আহলির ইভান টনির চেয়ে দুই গোল পেছনে পর্তুগিজ তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

বয়কট শেষে মাঠে ফিরে রোনালদোর গোল

আপডেট সময় ০১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬