ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

নিখোঁজের দুই দিন পর সুপারি বাগানে মিলল অটোচালকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির কাছে সুপারি বাগানের বালুর স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেনের লাশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিখোঁজ হয় সোহাগ। অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। এ ঘটনায় মৃতের স্ত্রী ও মা অচেতন অবস্থায় রয়েছেন।

সোহাগের ভাই জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এ কারণে হয়তো হত্যা করে পার্শ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তূপে পুঁতে রাখে।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ তাদের বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তূপ থেকে শনিবার দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের শনাক্ত করতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

নিখোঁজের দুই দিন পর সুপারি বাগানে মিলল অটোচালকের লাশ

আপডেট সময় ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬