ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখব: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একঘরে কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিবিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্পের সৌদি সফরের পর সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে ৫ জুন কাতারের ওপর অবরোধ দেয় উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) তিন দেশ ও তাদের আরব ও অনারব মিত্ররা। সেই অবরোধের পর পরই টুইট করে কৃতিত্ব নিয়েছিলেন ট্রাম্প। তিনি কাতারকে সন্ত্রাসে সহযোগিতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর এক মাসের বেশি সময় পর নিজ অনড় অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটি সরানো হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। ‘সামরিক ঘাঁটি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না’, সিবিএনকে বলেন ট্রাম্প। ‘আমরা কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছি এবং সামরিক ঘাঁটি নিয়ে কোনো ঝামেলা চাচ্ছি না’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখব: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭