ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’:ফরিদা খানম কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা: ডোনাল্ড ট্রাম্প

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলে মা-ছেলের

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (২) নামে মা ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি ও তার শিশু সন্তান জুনায়েদ। তারা টঙ্গীর তিস্তারগেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকা দিয়ে জান্নাতি বেগম ছেলে জুনায়েদকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব লাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রেনে তাদের দেহের অংশ খণ্ড বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ। তবে এটি অসতর্কতার কারণে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলে মা-ছেলের

আপডেট সময় ০৯:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬