ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

অভিষেক ম্যাচেই বেনজেমার বাজিমাত

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নতুন দলে যোগ দেওয়ার পর নিজের জাত চেনাতে এক মুহূর্তও দেরি করেননি করিম বেনজেমা। সৌদি ক্লাব আল হিলালের হয়ে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি এই স্ট্রাইকার। এই সুবাদে তার দলও বড় জয় পেয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলাল ৬-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে আল আখদুদকে। বেনজেমার হ্যাটট্রিক ছাড়াও সালেম আল-দাওসারি করেছেন দুই গোল এবং ম্যালকম একটি গোল করেছেন।

ম্যাচের প্রথম তিনটি গোলই এসেছে বেনজেমার পা থেকে। ৩১ মিনিটে প্রথম গোলের পর ৬০ এবং ৬৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার। এরপর ৭০ মিনিটে ম্যালকম গোল করে দলকে চতুর্থ গোল উপহার দেন।

৭৪ মিনিটে এবং যোগ করা সময়ে গোল করেন আল-দাওসারি। এই বিশাল জয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করে আল হিলাল।

নতুন দলে দারুণ শুরু করার পর উচ্ছ্বসিত বেনজেমা ম্যাচ শেষে বলেন, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জয় পেয়ে আমরা আনন্দিত। আমরা ভালো খেলেছি, অনেক গোল করেছি এবং কোন গোল হজম করি নি, তাই আমরা দারুণ খুশি।’

এই জয়ের পর নিজেদের লিগ টেবিলে আল হিলাল ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল আহলি, আর এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোনালদোর আল নাসর।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

অভিষেক ম্যাচেই বেনজেমার বাজিমাত

আপডেট সময় ০১:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬