ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অাকাশ নিউজ ডেস্ক:

চট্টগ্রামে বাসা থেকে আসিফ শেঠ (২৬) নামে এক ভারতীয় শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার আরেক স্বদেশি সহপাঠী উইলসন (২৬)কে। শুক্রবার রাতে দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন বলে জানান মেডিক্যাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ। নিহত আসিফ এবং আহত উইলসন নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের একটি বাসায় এক কক্ষে থাকতেন। তারা দুজনই চট্টগ্রামের বেসরকারি ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। নায়েক মোহাম্মদ হামিদ জানান, আসিফের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মোহাম্মদ হামিদ বলেন, ইউএসটিসির আরেক ভারতীয় ছাত্র নিরাজ গুরু রাত সোয়া ১টার দিকে ওই দুজনকে হাসপাতালে আনেন। নিরাজ তার স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে আসিফ ও উইলসনের পাশের কক্ষে থাকেন।

তিনি আরো বলেন, `নিরাজ বলেছে, আসিফ ও উইলসন রাত সাড়ে ১১টার দিকে তাদের কক্ষে মদ্যপান করছিল। ১২টার দিকে ওই কক্ষ থেকে শব্দ পেয়ে তিনি কক্ষটি খোলার চেষ্টা করেন। কিন্তু কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। এক পর্যায়ে তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে উইলসনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি স্ত্রীকে নিয়ে উইলসনকে নিচে নামান। এ সময় আসিফকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে নিরাজ জানিয়েছেন।`এ ব্যাপারে আকবর শাহ থানার এসআই জসিমউদ্দিন জানান, ওই বাসায় যে চারজন থাকতেন তারা সবাই ভারতের মণিপুরের বাসিন্দা। তবে তারা কে কোন বিভাগের কোন বর্ষের ছাত্র তা জানা যায়নি।

কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই জসিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭