ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন এবং আপনারা যদি মায়া করেন তাহলে আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। জয়ী হলে গোবিন্দগঞ্জকে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করব।

উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দগাঁও ইউনিয়নের পীরপুর, জালালপুর, মোল্লাআতা, তকিপুর ও বিলপাড় গ্রামে পৃথক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, ৪০ বছর ধরে আমি আপনাদের সুখে–দুঃখে পাশে আছি। এবারও আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলতে চাই, মাঠে থেকে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ছাতক–দোয়ারাবাজারের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা কাউকে ক্ষতি করব না; বরং আপনাদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে কাজ করব।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মিলনকে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের প্রতিনিধি হিসেবে পাঠানো এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন কার্যত থেমে আছে। তাই পরিবর্তন এবং উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি প্রার্থীকে বিজয়ী করা জরুরি।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন ইউপি মেম্বার ও বিএনপি নেতা সামছুল ইসলাম সামছু, পরিচালনা করেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ইউপি বিএনপির আহ্বায়ক আব্দুল হক, বিএনপি নেতা আজর আলী, আতাউর রহমান এমরান, সাদিকুর রহমান, আতাউর রহমান এমরান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা সামছুর রহমান নুনু, আমিন উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য লন্ডন প্রবাসী এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুর রহমান আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ব্যারিস্টার রকিব আহমদ, আশরাফুর রহমান এনাম, সাবেক মেম্বার নাজমুল হোসাইন, আলী আশরাফ তাহিদ, নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, কালা মিয়া, ফিরোজ, বদর উদ্দিন, আফতাব হোসেন, জেলা ছাত্রদলের সদস্য এমদাদুর রহমান ইমন, ফটিক মিয়া, আব্দুল আউয়াল, ইকবাল হোসাইন, সাদিকুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাইম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর রহমানসহ ছাত্রদল-যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো জনগণ। পুরো সমাবেশ এলাকা জনতার ঢল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

আপনার একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ

আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬