ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক :

মাদারীপুরের শিবচরে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাদিরা আক্তারের জনসভায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আক্তার হোসেন এ কাজ করেছেন।  বিকাল ৪টায় শিবচর পৌর বিএনপি আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।

আক্তার হোসেন বলেন, ‘আমরা ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আপাকে জয়যুক্ত করব। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ’

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতারা। বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে নাদিরা আক্তারকে বিজয়ী করার ঘোষণাও দেন।

তবে সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশেই আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খান ও তার অনুসারীরা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই ধানের শীষের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট চাইছেন। তাদের কেউ কেউ বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও দিচ্ছেন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

আপডেট সময় ০৮:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬