ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘পত্রপত্রিকায় খবর প্রকাশ হয়েছে, আপনারা সবাই দেখেছেন, একটা দলের প্রধান মা-বোনদের নিয়ে গালাগালমূলক কথা বলেছেন। আমি বলি, মা-বোনদের কটু কথা বলে নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি। কারণ মায়ের পায়ের নিচেই সন্তানদের বেহেশত।’ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর মাদ্রাসা ও ঈদগাঁ মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, ‘আমরা বিএনপি সব সময় কাজে বিশ্বাস করি, কর্মে বিশ্বাস করি, সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটি দল আপনাদের সামনে এসেছে যাদের আমরা আগে কখনও দেখি নাই। আমাদের সাথেই থাকতো, আমরা একসাথে ছিলাম। আমরা ঠিক জানতাম না তারা কে। এখন আসছে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না। গিবত গাইবেন না। মানুষের সমালোচনা এভাবে করবেন না। জামায়াত ইসলাম ইসলামের কথা বলে। কিন্তু আজকে মাওলানারা বলছেন, চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াত ইসলাম ইসলামী দলই না। আলেম-ওলামারা পরিষ্কার বলেছেন, জামায়াত ইসলাম ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত ইসলামী দলটার প্রার্থী নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু দলটা নিয়ে আমার কথা আছে। আপনারা দয়া করে মিথ্যা অপপ্রচার বন্ধ করুন।’

ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ‘এ দলটা ভোটের জন্য আপনাদের কাছে আসছে, আসতেই পারে। কিন্তু আপনারা তাদের অপপ্রচারে সতর্ক থাকবেন। তারা বলে জামায়াত ইসলামকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা। ২০ হাজার নেতাকর্মী খুন, ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে। আল্লাহর রহমতে আন্দোলন হয়েছে। আন্দোলনের শেষ মুহূর্তে আগস্টের ৫ তারিখে আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। এখন যে সরকার আসছে তারও প্রায় দেড় বছর হয়ে গেল। তারা একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। সেই নির্বাচন আগামী ১২ তারিখে, ঠিক সাতদিন পরে। আপনারা অনেকদিন পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। এটাই ভোট। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমাদের ভোটগুলোও তারা দিয়েছে। এবার ভালো ভোট হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি, এবার সুষ্ঠু ও অবাধ পরিবেশে একটা নির্বাচন করার সুযোগ পাব।’

এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক ভোটার মাটির ব্যাংক উপহার দেন মির্জা ফখরুলকে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬