ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, জামায়াত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। ৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল জামায়াত। এখন আবার তারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ। আপনাদের কাছে এ দেশ জিম্মি হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর বাজারসংলগ্ন এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশের মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল জামায়াত। তারা ফতুয়া দিয়েছিল, যুদ্ধের সময় মা-বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামায়াত চাঁদা নিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। ২৪-এর জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিল্পপ্রতিষ্ঠান নাই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামায়াত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। ওনাদের অবদানে বাংলাদেশের কোটিরও বেশি মানুষ প্রবাসে চাকরিরত আছে। এই রেমিট্যান্সের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তারপর ওই রেকর্ড ভঙ্গ করে সর্ববৃহৎ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। কেয়ামতের আগপর্যন্ত আর কারও ভাগ্যে এত বড় জানাজা হবে কি না সন্দেহ রয়েছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের কাছে নিরাপদ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে এ দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মহিউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম চুন্নুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. শহীদ উল্লাহ, বিএনপি নেতা আবু নাসের মামুন, তারেকুজ্জামান তারেক, মোরশেদ আলম, সাবেক ছাত্রদল নেতা জিয়া উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া পিটলু, দেলোয়ার হোসেন জসিমসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু

আপডেট সময় ১২:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬