ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি’

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অস্থিরতার জন্য ভারতের দায় দেখছেন দেশটির কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তী ঘটনাক ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা ছিল দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত, যার খেসারত এখন দিতে হচ্ছে বিশ্ব ক্রিকেটকে।

সংকটের শুরু আইপিএল নিলামে চড়া দামে বিক্রি হওয়া মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়া থেকে। এর জেরে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে। আইসিসি সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়। প্রতিবাদ হিসেবে পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।

পুরো বিষয়টিতে ভারতের দায় দেখছেন শশী থারুর। তিনি বলেন, ‘সত্যি বলতে, এভাবে উভয় পক্ষের খেলার সঙ্গে রাজনীতি জড়ানো অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি না যে মুস্তাফিজুরকে কলকাতার হয়ে খেলার চুক্তি থেকে বাদ দেওয়া উচিত হয়েছে। এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে রাজনীতির হস্তক্ষেপ হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল, কিন্তু একই সঙ্গে এটা বাস্তবতার প্রতিফলনও। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করছে। ফলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’

শশী থারুর মনে করেন, ক্রিকেটের মাধ্যমেই এই বিভেদ দূর করা সম্ভব। তিনি বলেন, ‘আমাদের বোঝাপড়ায় আসা দরকার যে, বিশেষ করে ক্রিকেট আমাদের একত্রিত করার মাধ্যম হওয়া উচিত, সমস্যা সৃষ্টির জন্য নয়।’

আইসিসিকে সতর্ক করে তিনি বলেন, ‘এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করা উচিত। আইসিসি সেই প্ল্যাটফর্ম হতে পারে। এখনই বলুন, চলো এসব ব্যর্থতার ইতি টানি। আপনারা চিরকাল এভাবে চলতে পারেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের সংগ্রামী গল্প

‘মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত হয়নি’

আপডেট সময় ০৫:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬