ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচিত হলে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং ভোটাররা তাদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন। তিনি বলেন, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে তিনি কাজ করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ওয়ারী ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, প্রচারণায় অংশ নিতে সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে আসছেন। অনেক ভোটার দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কথাও জানিয়েছেন। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন বলেও জানান তিনি। তাঁর মতে, এই আসনে প্রায় ৫২ শতাংশ ভোটার নারী।

তিনি আরও বলেন, প্রচারণার সময় ভোটাররা তাঁকে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসনটি জয়যুক্ত করার কথা জানাচ্ছেন। একই সঙ্গে তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরছেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমানে গ্যাস সংকট এলাকাবাসীর অন্যতম বড় সমস্যা হিসেবে উঠে আসছে। তিনি জানান, যেখানে যাচ্ছেন সেখানেই গ্যাস সংকট নিয়ে অভিযোগ পাচ্ছেন। নির্বাচিত হলে এই সংকট নিরসনে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।

এ ছাড়া জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব দূরীকরণসহ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়েও ভোটারদের সঙ্গে আলোচনা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচিত হলে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

আপডেট সময় ০৪:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬