ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবে না বিএনপির: মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবেন না।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে, তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোন দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নেন। বিএনপির কর্মীরা অশৃঙ্খল নয়।

তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসবমুখর হতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোন উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দিবে না বিএনপির: মির্জা আব্বাস

আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬