ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক : 

ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা মঙ্গলবার বিকালে সরাইল উপজেলা সূর্যকান্দি গ্রামে নির্বাচনি জনসভায় এ কথা বলেন।

রুমিন ফারহানা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে বলেন, কোন দল ক্ষমতায় যাবে এটা আপনারা আগে জানেন কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন। কথাবার্তা সাবধানে বলবেন। যত কম কথা তত ভালো।

তিনি আরও বলেন, একটি দল কিভাবে জানে তারা সরকার গঠন করবে। পুলিশ প্রশাসন তাদের অনুগত থাকবে। অন্য দলও তো সরকার গঠন করতে পারে। তাই এসব ভেবে ভুল করবেন না।

এ সময় তিনি নিজের হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, হাঁস হলো সততার মার্কা, সাহসের মার্কা। আমার কোনো হাইকমান্ড নাই। কাউকে কিছু দিতে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬