ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

বরফে ঢাকা ৭ কিমি দুর্গম পথ হেঁটেই নববধূকে ঘরে তুললেন যুবক

আকাশ নিউজ ডেস্ক :

ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ এলাকায় টানা তুষারপাতে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। চারদিকে বরফে ঢাকা রাস্তা, যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও ভালোবাসা ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গীতেশ ঠাকুর নামের এক যুবক।

স্থানীয় রীতি অনুযায়ী গীতেশ ঠাকুর ও ঊষা ঠাকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তীব্র তুষারপাতের কারণে বিয়ের পর নববধূকে আনার জন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। পরিস্থিতির কাছে হার না মেনে গীতেশ কয়েকজন বরযাত্রীকে সঙ্গে নিয়ে হেঁটে প্রায় ৭ কিলোমিটার তুষারঢাকা দুর্গম পথ পাড়ি দিয়ে নববধূর বাড়িতে পৌঁছান।

বিয়ের পর সাধারণত পাল্কিতে করে কনেকে আনার রীতি থাকলেও ঝুঁকিপূর্ণ পথ ও ভয়াবহ আবহাওয়ার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিবর্তে গীতেশ নিজ হাতে নববধূ ঊষাকে সঙ্গে নিয়ে বরফে ঢাকা পথে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন।

চার ফুট পর্যন্ত উঁচু বরফের স্তূপ, প্রবল ঠান্ডা ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ আবহাওয়ার মধ্যে প্রায় দীর্ঘ চার ঘণ্টা হাঁটার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছতে সক্ষম হন।

এই সাহসী ও হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ঘটনাটিকে ভালোবাসা ও দৃঢ়তার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে নবদম্পতির সাহসিকতার প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকের মতে, এ ঘটনা প্রমাণ করে- সত্যিকারের ভালোবাসা যেকোনো প্রাকৃতিক বাধাকেই জয় করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

বরফে ঢাকা ৭ কিমি দুর্গম পথ হেঁটেই নববধূকে ঘরে তুললেন যুবক

আপডেট সময় ১০:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬