ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী

আকাশ জাতীয় ডেস্ক :

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়- জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না; কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে ‘জামাই আদরে’ রাখবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

এক‌টি দল‌কে উদ্দেশ ক‌রে তি‌নি ব‌লেন, তারা চাঁদাবাজির টাকা দি‌য়ে বস্তার মুখ খু‌লে দি‌য়ে‌ছেন ভোট কেনার জন্য। জামায়াত কখনো বিকাশে টাকা দি‌চ্ছে না ভোট কেনার জন্য। আপনারা হাটে বাজা‌রে গরু ছাগল কেনার ম‌তো ভোট কি‌নে বেড়া‌চ্ছেন।

এ সময় জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী

আপডেট সময় ০৭:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬