ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু জাতীয়তাবাদের রাজনীতি করা একটি দলের প্রার্থীদের একটি বড় অংশই বিদেশি নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল, দলের ইতিহাস-বাংলাদেশেরই ইতিহাস। বাস্তবে আর তার কোনো চিহ্নই নেই। আমরা দেখেছি তারা কীভাবে জনগণের টাকা লুট করা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার-আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে।’

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তাদেরকে কি সেই সুযোগ দিবো? আমরা কি ঋণ খেলাপি বিদেশি নাগরিকদের ভোট দিয়ে আমাদের ওপর রাজত্ব করার সুযোগ দিবো?

আসিফ মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে নাই। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড, যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোন কথাই রাখবেন না।

তিনি বলেন, আমরা একটি দলকে বার বার বলতে শুনি সংস্কারের কথা। তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটা বারেও তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখি নাই। তারা অনান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরকেও আমরা দেখতেছি তারা মুখে এক, মনে আরেক।

নির্বাচনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, সেনবাগেও তারা পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা ঐক্যমত্য বাংলাদেশের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও তার ভোটধিকার প্রয়োগে কোন ধরনের বাধা দেওয়া হয়। তাহলে কিন্তু আমরা তা বসে-বসে দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখবনা।

যেখানেই কাউকে ভোট দিতে বাধার সৃষ্টি করা হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, বলেন তিনি।

এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬