ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর পল্লবী, মিরপুর, শাহ আলী ও সাভার থানা এলাকায় ৬৯৪ শতাংশ জমি ও একটি সুপারমার্কেট ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত; পাশাপাশি তার নামে থাকা ১টি গাড়ি, ১টি প্রাইজবন্ড ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেন তার জমি, সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মো. ইলিয়াস উদ্দীন মোল্লাহ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নামের হিসাবে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামি মো. ইলিয়াস উদ্দীন মোল্লাহর সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে তার নিজ নামের ও স্বার্থ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সে জন্য স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট সময় ০৫:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬